logo
ads
১৭ এপ্রিল, ২০২৬

হামের ছোবলে ৫ শিশু মৃত, আক্রান্ত সহস্রাধিক

অনলাইন ডেস্ক

হামের ছোবলে ৫ শিশু মৃত, আক্রান্ত সহস্রাধিক

16px

দেশে গত ২৪ ঘণ্টায় হাম হামের উপসর্গ নিয়ে আরও শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। একই সময়ে সারা দেশে ১২৭ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও হাজার ১১৫ জন। অর্থাৎ এক দিনে মোট হাজার ২৭৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩৭ জন শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ছাড়া হামের উপসর্গ বা সন্দেহজনক কারণে আরও ১৭৪ জন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা হাজার ১৯২ জন এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা ২১ হাজার ৪৬৭ জনে দাঁড়িয়েছে।

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সবচেয়ে বেশি ছিল ঢাকা বিভাগে। তবে মৃত্যুর সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ। আক্রান্ত মৃত্যুর এই ঊর্ধ্বমুখী হার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে শিশুদের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ বাড়ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতির ভয়াবহতা উল্লেখ করে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদারের পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং আক্রান্ত এলাকায় বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। শিশুদের জ্বর শরীরে র‍্যাশ দেখা দিলে কালক্ষেপণ না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads